বাংলার কোনও রাজনৈতিক দলের কর্মীর তাঁর উপরে আঘাত করার হিম্মত নেই, কৈলাস বিজয়বর্গীয় - The News Lion

বাংলার কোনও রাজনৈতিক দলের কর্মীর তাঁর উপরে আঘাত করার হিম্মত নেই, কৈলাস বিজয়বর্গীয়

 


দি নিউজ লায়নঃ        নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় ধাক্কা নেরে তাঁকে চার-পাঁচজন ফেলে দেয় বলে অভিযোগ। তৃণমূল নেত্রীর মাথায়, কপালে এবং পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। এই বিষয় কৈলাস বিজয়বর্গীয় বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় সংঘর্ষ করেছেন, এটা অনস্বীকার্য। 


ক্ষমতায় আসার পর নন্দীগ্রামকে দেখেননি। শিল্পায়ন হয়নি। কৃষিতে উন্নয়ন হয়নি। নন্দীগ্রাম বঞ্চিত থেকেছে। শুভেন্দু অধিকারী সেখানকার ভূমিপুত্র। ওখানে মমতা হারবেন। বুঝতে পেরেছেন, ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আসলে সহানুভূতি ছাড়া উনি জিততে পারবেন না। বাংলার কোনও রাজনৈতিক দলের কর্মীর তাঁর উপরে আঘাত করার হিম্মত নেই।' 

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় , ষড়যন্ত্র করেই এই ধাক্কা দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.